জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নে মানববন্ধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৬:২১:৪৭ পূর্বাহ্ন

জকিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ গ্রেড বাস্তবায়নে মানববন্ধন

ছবি: নিজস্ব


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখা।

শ‌নিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে জকিগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সাম‌নে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি জকিগঞ্জ উপজেলা শাখার সধারণ সম্পাদক মাজহারুল হক সাজুর সঞ্চালনায় সহকারী শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও মর্যাদাসম্পন্ন করতে ১০ম গ্রেডের ন্যায্য দাবি জানিয়ে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক আব্দুল হালিম, আব্দুল হক, সাহাবুদ্দিন, মাসুদ আলম, দিপ্তী বিশ্বাস, ইউনুস আলী, মোক্তার হোসেন, আব্দুল বাছিত, জামিল আহমদ, মারুফ আহমদ সুমন, মো আল আমিন, রুবেল আহমদ, তারেক খান, আফজল হোসেন সহ বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১০ম গ্রেড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যৌক্তিক দাবি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব দিয়েছে। এটা প্রহসন, আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান অথচ বেতন গ্রেড ১৩তম। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না প্রশ্ন রেখে বক্তারা আরও বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা ডিপ্লোমা সম্পন্ন করে নিয়োগপ্রাপ্ত হয়েও ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। কিন্তু আমরা মাস্টার্স-ডিগ্রী যোগ্যতা নিয়েও আমরা বঞ্চিত। বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। যা বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী