গোয়াইনঘাটে তালামীযে ইসলামিয়ার বি ক্ষো ভ ও সমাবেশে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে তালামীযে ইসলামিয়ার বি ক্ষো ভ ও সমাবেশে

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ০৭:১১:৪১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে তালামীযে ইসলামিয়ার বি ক্ষো ভ ও সমাবেশে

ছবি: নিজস্ব


প্রিয়নবী হযরত মোহাম্মদ  (সা.) ও ইসলাম-কে নিয়ে ভারতের হিন্দু ধর্মগুরু নিলগিরি  ও মহারাষ্ট্র রাজ্যের বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানের কটূক্তির প্রতিবাদে তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা শাখার  উদ্যোগে সালুটিকর বাজারে বিক্ষোভ মিসিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবারর (২৮ সেপ্টেম্বর, ২০২৪) বাদ আসর শত শত মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, রাসূলে পাক  (সা.) মুমিনদের হৃদয়ের স্পন্দন। তিনি আমাদের নিকট তাদের প্রাণের চেয়ে অধিক প্রিয়। ইসলাম রাসূল (সা.) এর আনীত জীবনব্যবস্থা। ভারতের কথিত ধর্মীয় গুরু নিলগিরি  ও ক্ষমতাসীন বিজেপির বিধায়ক নীতেশ রানে ইসলাম ও প্রিয়নবী (সা.)-কে নিয়ে কটূক্তি করে মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। প্রিয়নবী (সা.)-এর অবমাননা কোনো মুসলমান বরদাশত করবে না। এ দুই কুলাঙ্গারকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কোনো প্রতিবাদ জানাননি। দ্রুততম সময়ে এর প্রতিবাদ জানানোর জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে।

সংগঠনের গোয়াইনঘাট উপজেলা শাখার  সভাপতি দিলোয়ার হোসেন  এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আফতার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের  পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন লতিফিয়া ক্বারি সোসাইটি গোয়াইনঘাট উপজেলার সভাপতি মাও.মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাও.আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী জফুর আহমদ, উপজেলা আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাও.মঈনুল ইসলাম, সিলেট পূর্ব জেলা তালামীযের অফিস সম্পাদক শরিফ উদ্দিন। 

অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন- সংগঠনের উপজেলা শাখার অর্থ সম্পাদক আছরার আহমদ শিমুল, অফিস সম্পাদক সোহেব আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুয়েব আহমদ,ফাহিমুজ্জামান, ফখরুল ইসলাম, মাহফুজ, ইমরান, প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী