জুডিশিয়াল কিলিংয়ের শিকার জামায়াত নেতারা: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

জুডিশিয়াল কিলিংয়ের শিকার জামায়াত নেতারা: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ১০:০১:৪৪ পূর্বাহ্ন

জুডিশিয়াল কিলিংয়ের শিকার জামায়াত নেতারা: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন

ছবি: নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর বিয়ানীবাজারের সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আল্লাহ ছাড়া জামায়াতে ইসলামী কারো কাছে মাথা নত করেনি বলেই নির্দোষ জামায়াত নেতাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে। দিনের পর দিন, বছরের পর পর আওয়ামী লীগের শত নির্যাতনের মুখেও তারা ভেঙে পড়েননি, কারণ জামায়াতের নেতারা এক আল্লাহর আনুগত্য ও হযরত মোহাম্মদ (সা.) দেখানো পথে হেঁটেছেন। আমাদের সবাইকে সেই পথে হাঁটতে হবে, তাহলেই এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের অবস্থিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার সর্ব পর্যায়ের ইউনিট সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাদেরকে নৈতিক মানোন্নয়ন করে এগিয়ে যেতে হবে। জামায়াতের নেতারা আদর্শিক রাজনীতি করতে গিয়ে শহীদ হয়েছেন। তাদের এ শহীদী তামান্নাকে সফল করতে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। চিরতরে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে, অবিচারের বিরুদ্ধে অবস্থান করতে হবে। এ সময় তিনি জুলাইয়ের আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতার স্পিরিটকে বুকে ধারণ করে সুশাসনের বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।

বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জায়ামাতের সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ছাদ-উজ-জামানের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াত ইসলামী দক্ষিণের সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারি সেক্রেটারি ও গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ মাওলানা নজমুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌর জামায়তের আমঈর মুহাম্মদ জমির হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আবুল কাশেম, পৌর সেক্রেটারি মো: সাদুজ্জামান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো: রুকন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি আব্দুল হামিদ পৌর সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারি মুনিবুর রহমান পাভেল, পৌর জামায়াত নেতা জাকির হোসেন, উপজেলা জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ও শফি আহমদ মুন্না প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী