বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদককারবারী আটক
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদককারবারী আটক

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ১২:২৫:২৪ অপরাহ্ন

বিয়ানীবাজারে ইয়াবাসহ মাদককারবারী আটক

ছবি : নিজস্ব


বিয়ানীবাজারে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদককারবারীর নাম রাসেল মিয়া(৪১)। সে বিয়ানীবাজার উপজেলার খসিরবন্দ হাতিটিলা এলাকার মোঃ সফর উদ্দিনের ছেলে।

বিয়ানীবাজার থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএমের নির্দেশনায় বিয়ানীবাজার থানার এসআই মোঃ ফয়সল একদল পুলিশ নিয়ে শুক্রবার(২৫ আগষ্ট) বিকালে উপজেলার মাথিউরা ইউনিয়নের ছবিলপুর গ্রামের মা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান পরিলাচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসেল মিয়া(৪১) কে আটক করেন। পুলিশ জানায়, মাদককারবারী রাসেল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে, পুলিশ তাকে পালানোর সেই সুযোগ আর দেই নি। চৌকস অফিসার এবং তার ফোর্স তাকে আটক করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম বলেন, আটককৃত মাদককারবারী রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।  তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক যুব সমাজকে ধ্বংস করছে। তাই উপজেলার যেখানেই মাদকের সন্ধান পাবে সেখানেই অভিযান পরিচালনা করবে। কোথাও কেউ মাদক ক্রয়-বিক্রয়ের সন্ধান পেলে গোপনে পুলিশকে খবর দেয়ার জন্য তিনি আহ্বান জানান। তবে এতে অবশ্যই সংবাদ দাতার খবর গোপন রাখা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী