মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘ডে ক্যাম্প’ সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘ডে ক্যাম্প’ সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৪ ১১:৩০:৫৪ পূর্বাহ্ন

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘ডে ক্যাম্প’ সম্পন্ন

ছবি:সংগৃহীত


মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের ‘ডে ক্যাম্প’ সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

সিলেট জেলা রোভারের ব্যবস্থাপনা ও পরিচালনায় আগামী ৪ থেকে ৭ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হবে ২৮তম ‘কোর্স ফর রোভার মেট’। এই রোভার মেটকে সামনে রেখেই মেট্রোপলিটন ইউনিভার্সিটির রোভারদের নিয়ে ডে ক্যাম্পের আয়োজন করা হয়।

এই ডে ক্যাম্পে রোভারদের গেরো, ব্যান্ডেজ, বাঁশির সংকেত, অনুমান, কম্পাসের ব্যবহার এবং হাইকিং সম্পর্কে বিস্তারিত ধারণা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

ডে ক্যাম্প প্রত্যক্ষ করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। এ ছাড়া ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলাউল হক, রোভার স্কাউট লিডার মো. আমজাদ হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী