বিশ্বনাথে বজ্রপাতে কলেজছাত্রের মৃ ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বিশ্বনাথে বজ্রপাতে কলেজছাত্রের মৃ ত্যু

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০১:০২:১৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে বজ্রপাতে কলেজছাত্রের মৃ ত্যু


সিলেটের বিশ্বনাথের দশঘর ইউনিয়নে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার ছোট ভাই।

মৃত যুবক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাড়রইল গ্রামের অলিউর রহমানের পুত্র রেদওয়ান আহমদ (২১) বলে জানা গেছে। 

জানা গেছে, রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে যান রেদওয়ান। এসময় বজ্রপাত ঘটলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

রেদওয়ান সিলেট এমসি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ও পরিবারের জ্যেষ্ঠ ছেলে। তার সাথে থাকা ছোট ভাই সুফিয়ান আহমদ বজ্রপাতে আহত হয়েছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। 

বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী