কোম্পানীগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃ ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃ ত্যু

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০২:৪৪:১১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃ ত্যু

প্রতীকী ছবি


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মাসুক আহমেদ (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মাসুক উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের মধ্য রাজনগর গ্রামের কনু মিয়ার ছেলে। তিনি ২ মেয়ে ও ২ ছেলে সন্তানের জনক।

স্বজনরা জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় মাসুক মিয়া বাড়ির পাশের হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন। সেখানে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবার চাইছে বিনা তদন্তে লাশ দাফন সম্পন্ন করতে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি। আইন অনুসারে পরবর্তী কার্যক্রম চলমান।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী