লাগাতার বৃষ্টিতে দুর্ভোগে জৈন্তাপুরের শ্রমজীবী মানুষ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

লাগাতার বৃষ্টিতে দুর্ভোগে জৈন্তাপুরের শ্রমজীবী মানুষ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০২:৫১:৩০ পূর্বাহ্ন

লাগাতার বৃষ্টিতে দুর্ভোগে জৈন্তাপুরের শ্রমজীবী মানুষ

ছবি নিজস্ব


শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে টানা বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলার মানুষের জনজীবন। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকলে কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না। 

শনিবার মধ্যরাত থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। তা চলে একটানা দুপুর ১টা পর্যন্ত। এদিকে রাত থেকে বৃষ্টির ফলে উপজেলার তিনটি নদী ও পাহাড়ি খালগুলোতে মাঝারি আকারের ঢল নেমেছে। সকাল ১০টা থেকে এই পাহাড়ি ঢল নামায় নদীগুলোর পানি বাদামি ও ফেনাযুক্ত আকার ধারণ করেছে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সাপ্তাহিক হাটবার হওয়ায় বৃষ্টির দিনে দুপুর পর্যন্ত ক্রেতাদের ভিড় তুলনামূলক কম লক্ষ্য করা গেছে। প্রতি সপ্তাহে দুই হাটবারে উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় সকাল থেকে যেখানে বেপারীদের কাঁচা পণ্য, মাছ, সুপারীসহ বিভিন্ন পাইকারি দ্রব্যের দোকানগুলোতে ভিড় দেখা যেত, আজ বৃষ্টির কারণে তা ছিল খুবই কম।

এদিকে উপজেলার বড়গাঙ ও সারী নদীতে সকাল থেকে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় বালু ও বারকী শ্রমিকদের কর্মযজ্ঞ ছিল অন্যান্য দিনের তুলনায় কম। এছাড়া উপজেলার ক্রাশার জোনগুলোতে শ্রমিকদের অনুপস্থিতির কারণে প্রায় ৮৫% মিল আজ বন্ধ রয়েছে। এই জোনগুলোতে প্রতিদিন গোয়াইনঘাটের আলিগাঁও, জৈন্তাপুরের নিজপাট, দরবস্ত ও কানাইঘাটের বড়চতুল ইউনিয়ন থেকে কয়েক হাজার শ্রমিক এসে কাজ করেন। আজ একটানা বৃষ্টির কারণে ওসব এলাকা থেকে শ্রমিকদের আগমন নেই বললেই চলে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুই থেকে তিনদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢল দ্বিতীয় দফায় নামলে উপজেলায় নিচু এলাকাগুলোতে স্বল্প সময়ের জন্য ঢলের পানি প্রবেশ করতে পারে। এ বিষয়টি গুরুত্ব সহকারে মনিটরিং করছে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কারণ এই মুহূর্তে আমন ফসলের মাঝামাঝি মৌসুম চলছে। 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর থেকে ইতোপূর্বে ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টি চলাকালীন সময়ে সকলকে বজ্রপাতের বিষয়টি মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। সেই সাথে উঁচু টিলা কিংবা পাহাড়ের সন্নিকটে বসবাসকারীদের ভারী বৃষ্টি চলাকালীন সময়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে বলে ইউএনও'র দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী