সিলেটে বৃদ্ধ খু ন, ছেলে ও পুত্রবধূ গ্রে ফ তা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সিলেটে বৃদ্ধ খু ন, ছেলে ও পুত্রবধূ গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৬:৪৬:৫৬ পূর্বাহ্ন

সিলেটে বৃদ্ধ খু ন, ছেলে ও পুত্রবধূ গ্রে ফ তা র

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ছেলের হাতে বৃদ্ধ পিতা কামরান আহমদ হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার নিহতের ছেলে পারভেজ আহমেদ সাজু বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ঘাতক নিহতের পুত্র রাজু আহমেদ (৩২) ও তার পুত্রবধূ আকলিমা বেগম (৩০) কে আসামী করা হয়েছে। এদিকে ঘটনার পর আটকৃত ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার দেখিয়ে শনিবার পুলিশ আদালতে প্রেরণ করেছে।

জানা যায়, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘ দিন থেকে পিতার সাথে ছেলে রাজু আহমদের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার পিতা কামরান মিয়ার সাথে রাজুর কথা কাটাকাটির এক পর্যায়ে রাজু তার পিতাকে মারধর করে। পিতাকে বাঁচাতে তার বোন এগিয়ে আসলে তাকেও সে পিটিয়ে আহত করে। তাৎক্ষণিহক তার পিতা কামরান মিয়া ও বোনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরান মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শনিবার থানায় মামলা করেছেন নিহতের ওপর ছেলে। (মামলা নং ২২/২৪)। এদিকে লাশের ময়নাতদন্তের পর শনিবার শ্বরসতি এলাকায় একটি গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

শনিবার মামলা দাশেরের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মতেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ আন্দুন নাসের।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী