বিশ্বনাথে শপিং সিটিতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে ওসি, ব্যবসায়ীদের সাথে আলোচনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

বিশ্বনাথে শপিং সিটিতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে ওসি, ব্যবসায়ীদের সাথে আলোচনা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৯:১৫:০৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে শপিং সিটিতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে ওসি,  ব্যবসায়ীদের সাথে আলোচনা

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথ গত ৪ আগস্ট দূবৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্থ পৌর শহরের পুরাণ বাজার এলাকাস্থ আল-হেরা শপিং সিটি পরিদর্শন করেছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া। হামলার ঘটনায় দায়ের করা মামলাল ঘটনাস্থ পরিদর্শন করে ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা করেন তিনি।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল শপিং সিটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নয়নের জন্য সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেন ওসি।

থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, বিশ্বনাথ থানা সম্পূর্ণ দালাল-বাটপারমুক্ত। তাই যার যে প্রয়োজন তিনি সরাসরি থানায় এসে সেবা নিবেন, কাউকে ভায়া ধরে নয়। কোন এলাকায় বিশৃংঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আবাস পেলে, সাথে সাথে বিষয়টি আমাকে অবহিত করবেন। এতে আমি সর্বোচ্চ চেষ্টা করব বিশৃ্খংল পরিস্থিতি রোধ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে। তবে আমি বিশ্বনাথে যতদিন থাকব, ততদিন কোন মামলাই অযথা কাউকে হয়রাণী করা হবে না। তবে কোন অপরাধের সাথে জড়িত কেউ কোন প্রকারের ছাড় পাবেন না।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানার এসআই আব্দুল মান্নান, কনস্টেবল হাবিব উল্লাহ, আল-হেরা শপিং সিটির ম্যানেজিং কমিটির সভাপতি সাদিকুর রহমান, ব্যবসায়ী আব্দুস সোবহান, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, নানু মিয়া, আমজদ হোসেন, দিলোয়ার হোসেন সজিব, আব্দুস সামাদ, জামাল মিয়া, রাসেল আহমদ, নজরুল ইসলাম, দুলাল মিয়া, ফখর উদ্দিন, জাহেদ আহমদ, স্বপন মিয়া, বেলাল আহমদ, সেবুল মিয়া, তাজ উদ্দিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী