কোম্পানীগঞ্জে বাবার সাথে অভিমান করে মেয়ের আ ত্ম হ ত্যা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বাবার সাথে অভিমান করে মেয়ের আ ত্ম হ ত্যা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৯/২০২৪ ০৯:৫৯:১৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে বাবার সাথে অভিমান করে মেয়ের আ ত্ম হ ত্যা

ছবি: সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বাবা-মায়ের কলহের জেরে তামান্না বেগম (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ চদ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তামান্নার পিতা ফখর উদ্দিন হত-দরিদ্র কৃষক ও বারকি শ্রমিক। তিনি যখন যে কাজ পান তাই তিনি করেন। ২৮ সেপ্টেম্বর (শনিবার) বারকি নৌকা খুঁজতে দিনভর ছিলেন বাড়ির বাহিরে। রাত ১০টায় বাড়িতে এসে ভাত চান স্ত্রী জাহানারা বেগম ও মেয়ে তামান্নার কাছে। ঘরে কোনো তরকারি ছিল না। ভাত দিতে একটু গড়িমসি করেন তারা। দুইবেলা ক্ষুধার্ত ফখর উদ্দিন রাগান্বিত হয়ে স্ত্রী ও মেয়েকে চড়-থাপ্পড় মারেন। পরে রাত সাড়ে ১১টায় গিয়ে দেখেন নিজের ওড়না পেঁচিয়ে ঝুঁলিয়ে আছে পাশের বাড়ির একটি গাছের ডালে। পরে তাকে পুলিশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে রোববার সন্ধ্যা ৬টায় তার দাফনকাজ শেষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলাসহ পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী