মেধাবীদের বৃত্তি দেবে গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

মেধাবীদের বৃত্তি দেবে গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ০২:১৯:০০ পূর্বাহ্ন

মেধাবীদের বৃত্তি দেবে গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন

ছবি: প্রতীকী


স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করবে গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন৷ শুক্রবার (২৫আগষ্ট) রাতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার ও গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি তাহমিলুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে (Uno gowainghat) বিষয়টি প্রচার করেন এবং গণমাধ্যম কর্মীদের তা প্রচারের জন্য অনুরোধ জানান৷


তিনি জানান, 'গোয়াইনঘাট শিক্ষা ফাইন্ডেশন' গোয়াইনঘাটের বিভিন্ন পর্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের ওয়েব সাইট থেকে প্রত্যেক শিক্ষার্থীদের আবেদন করতে হবে মর্মে জানিয়ে তিনি লিখেন, এসএসসি পরীক্ষা ২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে। যথাক্রমে আবেদনের ১ এবং ২ নং লিংক পূরণ করতে হবে। (লিংক নিচে উল্লিখিত)


একই সাথে উপজেলার ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণিতে বা সমমানে অধ্যয়নরত বিদ্যালয় ও মাদ্রাসার (আলিয়া ও কওমী মাদ্রাসা উভয়) মেধাবী, আর্থিক ভাবে অসচ্ছল, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সাংস্কৃতিক ও খেলাধুলায় পারদর্শী ছাত্রছাত্রীদের বছরব্যাপী বৃত্তি প্রদান করে হবে। আবেদনের ৪ নং লিংক পূরণ করতে হবে। (লিংক নিচে উল্লিখিত)

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছে। তাদের জীবনমান উন্নয়নে শিক্ষা ও চিকিৎসা সহায়তা দেয়ার লক্ষে তথ্য সংগ্রহের জন্য তিন নং আবেদন লিংক রেডি করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানগণ এ ফরম টি পূরণ করবেন। (লিংক নিচে উল্লিখত)৷

এ ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহনযোগ্য। হার্ড কপিতে কোন আবেদন গ্রহণযোগ্য নয়। যে কোন বিষয়ে অধিকতর তথ্যের প্রয়োজনে

প্রধান শিক্ষক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (০১৬১৬৪০৬৮২৮)

প্রধান শিক্ষক, সোনার বাংলা উচ্চ বিদ্যালয় (০১৭১২৯৬০৪৯০) নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে ৷

লিংক..docs.google.com

এস.ডি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী