গোলাপগঞ্জে যুবককে পি টিয়ে হ ত্যার অভিযোগ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যুবককে পি টিয়ে হ ত্যার অভিযোগ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০১:১৯:১৩ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে যুবককে পি টিয়ে হ ত্যার অভিযোগ

ছবি সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে ফখর উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার রণকেলীর নুরুপাড়ার মৃত রইয়ব আলীর ছেলে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফখর উদ্দিন পেশায় একজন সিএনজি অটোরিকশার চালক ছিলেন।

নিহতের ছোট ভাই ফজলু আহমদ জানান, গত ৫ আগস্ট পৌর এলাকার গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের রাঙাঢহর বাজারে একই গ্রামের ইজ্জাত আলীর ছেলে দুলাল আহমদের সাথে ফখর উদ্দিনের আওয়ামী লীগ সরকার পতনের বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দিলেও দুলাল আহমদ তার আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে ১৫/২০ জনকে নিয়ে ফখর উদ্দিনের ওপর হামলা করেন। এসময় ফখর উদ্দিনের মাথা ফেটে গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা শেষে এক সপ্তাহ আগে কিছুটা সুস্থ হলে তিনি বাড়িতে ফেরেন।

রবিবার দুপুরে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফখর উদ্দিনের মৃত্যুর বিষয়টি তার পরিবার জানিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী