ছবি নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস হাইস্কুল আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিতর্কের বিষয় ছিল- "Homework Should be Banned"।
উক্ত বিষয়ের আলোকে স্কুলের ছয়জন শিক্ষার্থী পক্ষ ও বিপক্ষ দুই দলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় আবদুল লতিব জুলেখা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অঞ্জনা দেবী নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
বিতর্ক প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উম্মে সালিক রুমাইয়া ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের ফলে শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে। বিশেষ করে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর সুস্পষ্ট মেধার বিকাশে পরিপূরক ভূমিকা রাখতে সক্ষম হয়।
তিনি এ ধরনের আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং বেশি বেশি করে এমন মহতি আয়োজনের আহ্বান জানান।
বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল লতিব জুলেখা গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবুল হাসেম, সহকারী শিক্ষক মুফিজুর রহমান, আসমা বেগম, মাসুদ পারভেজ ও সুজয় কুমার ঢালি। এছাড়া অভিভাবক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাসিত ও হেলাল আহমেদ।
আয়োজনের শেষ অংশে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে মূল্যবান ফলদ গাছের চারা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা / আরআর




