গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৪:১১:২৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

ছবি: নিজস্ব


"কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। 

সোমবার ৩০ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম'র সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) মো. তৌহিদুল ইসলাম।

এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, পরিবার পরি কল্পনা কর্মকর্তা বদরুল ইসলাম, মৎস কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক রুমানা আক্তার নিপুসহ মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন নারী সমিতির নেতৃবৃন্দ ও এলাকার কন্যা শিশুরা।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী শান্তা রানী চন্দ।

আলোচনা সভা শেষে কন্যাশিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী