ছবি: নিজস্ব
বিয়ানীবাজার পৌরসভার নিদনপুর হাজীপাড়ায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনায় পুলিশ দুই আসামীকে গ্রেপ্তার করেছে। রোববার গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারি কর্মকর্তা (এসআই) মাহমুদুল হাসান জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলার গেচুয়া এলাকার আজমদ আলীর পুত্র জাহেদ আহমদ ওরফে জিহাদ (৩৫) এবং গোয়াইনঘাট উপজেলার নগর ডেংরি এলাকার মুহিবুর রহমানের পুত্র হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের শনাক্ত করেছেন ভুৃক্তভোগী শাহজাহান।
এদিকে কানাইঘাট থানায় ডাকাতি মামলার আসামী বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাহাড়িবহর এলাকার ফজর আলী পুত্র মনসুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযােনে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীকে ডাকাতি ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিজ্ঞ আদালতের জবানবন্দী দেয়ার জন্য প্রেরণ করা হয়েছে।
জৈন্তাবার্তা / জারা




