দূর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

দূর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৬:২৪:১৮ পূর্বাহ্ন

দূর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি: দূর্গাপূজা উপলক্ষে গোয়াইনঘাটে প্রস্তুতি সভার একাংশ।


সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রায় ৪০ টি মন্দিরে শারদীয় দূর্গোৎসবের আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সার্বজনিন পূজা উদযাপন ও পূজামণ্ডপ সমুহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রশাসন,পুলিশ,আনসারের পাশাপাশি  বাংলাদেশ সেনাবাহিনী পেট্রোল টিম মাঠে নিয়োজিত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকবে বলে আশ্বাস প্রদান করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন।

আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার এমদাদুল হক, সহকারী কমিশনার ভূমি মোঃ সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত সুজন মিয়া, গোয়াইনঘাট প্রেসক্লাব আহবায়ক মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়বে আমির ডাঃ আবদুর নূর, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মমিনুল হক, ইসলামি ছাত্র শিবিরের সভাপতি তারেক আহমদ,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিকলেস দাস,সাধারণ সম্পাদক নিত্যান্দ দাস, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, সমাজসেবা কর্মকর্তা আবু কাউসার। পূজা উদযাপন পরিষদনেতা দেবব্রত ভট্টাচার্য, গোপাল চন্দ্র দে চন্দন প্রমূখ। উক্ত প্রস্তুতিমুলক সভায় উপজেলার ৪০টি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকসহ সমাজ সচেতন সনাতন ধর্মালম্বি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী