জগন্নাথপুরে আ গু নে পুড়ে গেল চারটি ঘর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আ গু নে পুড়ে গেল চারটি ঘর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ০৯:৫০:১৮ পূর্বাহ্ন

 জগন্নাথপুরে আ গু নে পুড়ে গেল চারটি ঘর

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে দুই পরিবারের চারটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, নাদামপুর গ্রামের আশিক আলীর বাড়িতে তাঁর মেয়ে সাজনা বেগম পরিবার নিয়ে বসবাস করতেন। গত এক সপ্তাহ আগে সাজনা বেগম বসত ঘরটি তালা দিয়ে স্বামী বাড়িতে চলে যান। রোববার রাত ৮টার দিকে হঠাৎ করে ওই ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখনতে পান আশিক আলী। এসময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে সাজনা বেগমের দুটি কক্ষ ও পার্শ্ববর্তী আব্দুল জলিলের গরু ঘর এবং লাকড়ির ঘর হিসেবে ব্যবহৃত দুটি কক্ষ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত সাজনা বেগম বলেন, কিভাবে আগুন লেগেছে জানিনা। ঘরটি তালাবন্ধ ছিল। সবকিছু পুড়ে গেছে। সবমিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী