সিলেটে পৌনে ১ কোটি টাকার চিনি ও চা পাতা জব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সিলেটে পৌনে ১ কোটি টাকার চিনি ও চা পাতা জব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১০:৩৭:৩৫ পূর্বাহ্ন

সিলেটে পৌনে ১ কোটি টাকার চিনি ও চা পাতা জব্দ

ছবি:সংগৃহীত


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অভিযানে পৌনে এক কোটি টাকার ভারতীয় চিনি ও চা পাতা জব্দ করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা চিনি ও চা পাতার এই চালান জব্দ করা হয়।

সোমবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।তিনি জানান, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩ হাজার ৫৫০ কেজি চিনি ও ১ হাজার ৫৪৮ কেজি চা পাতা। যার আনুমানিক মুল্য ৭৪ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।

বিজিবি ৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি জানিয়েছেন, সীমান্ত এলাকায় বিজিবির কড়া নজরদারি রয়েছে। চোরাচালানবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী