সিলেটে প্লাস্টিক পলিথিন বন্ধে হার্ডলাইনে প্রশাসন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সিলেটে প্লাস্টিক পলিথিন বন্ধে হার্ডলাইনে প্রশাসন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৪ ১১:০৫:২৩ পূর্বাহ্ন

সিলেটে প্লাস্টিক পলিথিন বন্ধে হার্ডলাইনে প্রশাসন

ছবি : ফাইল ফটো



সরকারের দিকনির্দেশনার পর সিলেটে প্লাস্টিক পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে হার্ডলাইনে নামছে প্রশাসন। ১ অক্টোবর থেকে বিভিন্ন স্থানে সিলেট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান শুরু করবে।

এছাড়াও পাহাড় কাটা, নদী দখল ও দূষণ রোধে কঠোর হচ্ছে সিলেট জেলা প্রশাসন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এরআগে রবিবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের সব বিভাগীয় কমিশনার, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের প্লাস্টিক পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে দিকনির্দেশনা দেন।

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সরকার ১৭ ধরনের বস্তু, সামগ্রী, পদার্থকে 'সিঙ্গেল ইউজ প্লাস্টিক' হিসেবে নির্ধারণ করেছে। আমরা এগুলো বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো আগামী ১ অক্টোবর থেকে।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী