পাথরের নিচে মিললো দুই কোটি টাকার ভারতীয় কাপড়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

পাথরের নিচে মিললো দুই কোটি টাকার ভারতীয় কাপড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০৯:৫৩:০৬ পূর্বাহ্ন

পাথরের নিচে মিললো দুই কোটি টাকার ভারতীয় কাপড়

ছবি:সংগৃহীত


সিলেটে চিনির পর এবার পাথরের নিচে মিললো প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় কাপড়। চোরাকারবারীরা ট্রাকে পাথরচাপা দিয়ে নিয়ে যাওয়ার সময় পুলিশ কাপড়ের চালানটি জব্দ করে।

সোমবার ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বরস্থ জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে ট্রাক আটকে কাপড়ের চালানটি জব্দ করে শাহপরাণ (রহ.) থানাপুলিশ। এসময় ট্রাক চালক ও এক সহযোগীকে আটক করা হয়। অপর এক চোরাকারবারী পালিয়ে যায়।

আটককৃতরা হলো- রাজশাহী জেলার মতিহার থানার মোহননীড় বুধপাড়া গ্রামের শাকিল ইসলাম (৩২) ও একই উপজেলার গনির দালান গ্রামের মারুফ ইসলাম (২৪)। এসময় গাড়ি থেকে চোরাকারবারী সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর হাউতপাড়ার রফিকের ছেলে তাহের (২৫) পালিয়ে গিয়েছে বলে পুলিশকে জানিয়েছে আটককৃতরা।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,  জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। এসময় চালক ট্রাকে পাথরবোঝাই করে নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু পুলিশের সন্দেহ হলে ট্রাকে থাকা পাথর সরাতে নিচে থেকে কাপড়ের চালান বের হয়ে আসে।

পরে ট্রাক থেকে ৬১টি বস্তায় রাখা ৩ হাজার ৯৬২ পিস ভারতীয় শাড়ী ও ২০২ পিস লেহেঙ্গা জব্দ করা হয়। উদ্ধারকৃত কাপড়ের বাজার মূল্য প্রায় ১ কোটি ৮২ লঅখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী