প্রতীকী ছবি
জকিগঞ্জ পৌর এলাকার সীমানা সংলগ্ন হাফসা কলেজের সামনের জকিগঞ্জ মেইন সড়কে ছিনতাই করে টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঔষধ কোম্পানী নাভানা ফার্মাসিটিক্যালের এসআর নাজমুল ইসলাম বিভিন্ন বাজারের ফার্মেসি থেকে টাকা উত্তোলন করে সিএনজি করে পৌর শহরে আসার পথে যাত্রী বেশে পাশে থাকা ৪/৫জন সিএনজি থামিয়ে অস্ত্র দেখিয়ে মারধর করে সব টাকা পয়সা লুট করে নিয়ে পালিয়ে যায়।নাজমুল কে জকিগঞ্জ সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় জিডি করা হয়েছে। নাভানা ফার্মাসিটিক্যাল কোম্পানির জকিগঞ্জের এমআর আক্তারুজ্জামান রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




