শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১০/২০২৪ ১২:২৮:৩০ অপরাহ্ন

শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

ছবি:সংগৃহীত



দুর্নীতির অভিযোগে শিক্ষার্থী ও এলাকাবাসীর তোপের মুখে পদত্যাগ করলেন কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের  সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে তিনি পদত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে প্রধান শিক্ষক সাজিদ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করতে থাকেন। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভে সংহতি জানিয়ে অভিভাবকদেরকেও যোগ দিতে দেখা গেছে। এসময় সাজিদ মিয়া তার পরিবারের লোকজন দিয়ে বিক্ষোভকারীদের দমানোর চেষ্টা করলে প্রতিষ্ঠানে বেশ উত্তেজনার সৃষ্টি হয়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পদত্যাগের জোরালো দাবি জানায়। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়ে বিকেল ৩টার দিকে সাদা কাগজে পদত্যাগের ঘোষণা দিয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়া।

বিষয়টি জানতে সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী