জৈন্তাপুরে ৫৫০ পিস ই য়াবাসহ নারী আ টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৫৫০ পিস ই য়াবাসহ নারী আ টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০১:১২:৩০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৫৫০ পিস ই য়াবাসহ নারী আ টক


সিলেটের জৈন্তাপুরে সেনাবাহিনীর টহল টিমের অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। পরে আটককৃত নারীকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

আটক হওয়া নারীর নাম কুলসুমা বেগম (৪০)। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত উত্তর কামরাঙ্গীখেল গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী। 

জানা গেছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে জৈন্তাপুর উপজেলার লালাখাল সড়কে উত্তর কামরাঙ্গিখেল গ্রামে অভিযান চালায় দরবস্ত পল্লী বিদ্যুৎ সংলগ্ন সেনাক্যাম্পের টহলটিম। রাত সাড়ে ১১টায় বাংলাদেশ ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে টহল টিমে থাকা ওয়ারেন্ট অফিসার তাজুল ইসলামসহ সঙ্গীয় সেনাফোর্স উত্তর কামরাঙ্গীখেল গ্রামের আফতাব উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৫৫০ পিস ইয়াবাসহ কুলসুমা বেগমকে আটক করে। 

খবর পেয়ে রাত সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের এএসআই সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে আটক হওয়া নারী মাদক কারবারিকে পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনীর টহল টিম।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক হওয়া নারী মাদক কারবারিকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

এদিকে অভিযানে নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদ বলেছেন, সংশ্লিষ্ট এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর টহল অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী