বিয়ানীবাজারে সড়কের কাজে ধীরগতি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে সড়কের কাজে ধীরগতি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৪ ০১:১৯:০২ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে সড়কের কাজে ধীরগতি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

ছবি নিজস্ব


সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার-চন্দরপুর সড়কের বেজগ্রাম-তিলপাড়া অংশের ৪৫০ মিটার সড়ক সংস্কারকাজের ধীরগতিতে ভোগান্তি পোহাচ্ছেন তিন উপজেলার লক্ষাধিক মানুষ। সড়কের অর্ধেক অংশের আরসিসি ঢালাইয়ের কাজ শেষ হলেও ধীরগতিতে চলছে অপর অংশের কাজ। যার ফলে বৃষ্টিতে পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে সড়কের একটি অংশ। তা ছাড়া সঠিক তদারকি না থাকার কারণে প্রতিদিন দীর্ঘ যানজট তৈরিসহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষজন। 

সরেজমিনে সড়কটি ঘুরে দেখা যায়, দীর্ঘ যানজটে ভোগান্তি পোহাচ্ছেন তিন উপজেলার মানুষ। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারসহ মৌলভীবাজারের বড়লেখার লক্ষাধিক মানুষ প্রতিদিন সড়কটি দিয়ে যাতায়াত করেন। যেখানে সামান্য বৃষ্টিতেও সড়কের বড় বড় গর্তগুলো পানিতে ভরাট হয়ে যায়। ফলে ছোট ছোট দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। 

শফিক আহমেদ নামের এক যাত্রী বলেন, দীর্ঘদিন থেকে এই সড়ক দিয়ে যাতায়াতের সময় অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। জানি না এর শেষ কোথায়। আশা করি কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করে আমাদের চলাচলের উপযোগী একটি সড়ক উপহার দেবেন। 

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী দিপক কুমার বলেন, আপনাদের মতো আমিও এই সড়ক দিয়ে যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছি। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা প্রায় অর্ধেক কাজ শেষ করেছে। আশা করছি বাকি কাজ দ্রুত শেষ করবে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী