শোক দিবস উপলক্ষে বিশ্বনাথে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কুইজ প্রতিযোগিতা
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শোক দিবস উপলক্ষে বিশ্বনাথে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কুইজ প্রতিযোগিতা

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ০৬:৪৬:২২ পূর্বাহ্ন

শোক দিবস উপলক্ষে বিশ্বনাথে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কুইজ প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি


সিলেটের বিশ্বনাথে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট’র পৈশাচিক হত্যাকান্ড বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে পৌর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখা।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ক-গ্রুপে ১ম হয় মেরিট কেয়ার স্কুলের শিক্ষার্থী রাহাত ভূইয়্যা, ২য় হয় একই স্কুলের শিক্ষার্থী হাবিবুর রশিদ। আর খ-গ্রুপে ১ম হয় মেরিট কেয়ার স্কুলের অহনা পাল মনীষা, ২য় হয় বিয়াম ল্যাবরেটরি স্কুলের তাহিয়া আক্তার। এসময় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা। এছাড়া সকল অংশগ্রহণকারীদের সনদপত্র ও ফলজ গাছ উপহার দেয়া হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আনহার আলীর পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণি কাঞ্চন চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর রাসনা বেগম, জাতীয় কবিতা পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কবি আবদুল হান্নান ইউজেটিক্স, প্রভাষক ও কবি শামীম হোসেন, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, পরিষদের সদস্য ও ছড়াকার শেখ কাওছার আলী, শিক্ষক অলক কান্তি দাশ, সদস্য সৌমিত্র ধর।

এম. এইচ. এ



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী