কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা মছদ্দর আলীর জানাজা সম্পূর্ণ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা মছদ্দর আলীর জানাজা সম্পূর্ণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৮/২০২৩ ০৮:৩২:১৭ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা মছদ্দর আলীর জানাজা সম্পূর্ণ

ফাইল


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলীর ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।শনিবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা মছদ্দর আলী জানাজার নামাজ পুটামারা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজার আগে কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিক আল সাফিন নেতৃত্বে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।

এসয়ম উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ও উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া প্রমূখ। এর আগে গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা লামাপাড়া গ্রামে তার নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো ছয় বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী