গোয়াইনঘাটে টানা বৃষ্টি ক্ষতির শঙ্কায় আগাম টমেটো চাষিরা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে টানা বৃষ্টি ক্ষতির শঙ্কায় আগাম টমেটো চাষিরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১০:১৭:২৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে টানা বৃষ্টি ক্ষতির শঙ্কায় আগাম টমেটো চাষিরা

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কয়েকদিনের টানা বৃষ্টিতে শীতকালীন সবজি ও আগাম টমেটো চাষ করা কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনেক ক্ষেতের জমিতে পানি জমায় গাছ নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে এ অবস্থা হয়েছে বলে জানা গেছে। 

মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা গেছে, নওয়াগাঁও গ্রামের টমেটো চাষিরা ক্ষেতের জমিতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনে কাজ করছেন। স্থানীয় কৃষকরা জানান, গত কয়দিনের ভারী বর্ষণে এ এলাকার ফসলি জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ক্ষতির মুখে পড়েছেন শতাধিক কৃষক। 

জানা যায়, এ উপজেলায় কম-বেশি প্রতিটি গ্রামের কৃষক শাকসবজির চাষ করলেও সবচেয়ে বেশি শাকসবজির চাষাবাদ করেন পশ্চিম জাফলং ইউনিয়নের কৃষকেরা। আগাম শাকসবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, মুলা, শিম, টমেটো, লাউ, বেগুন, বরবটি ও কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের শাকসবজির চাষাবাদ করেন। এই চার দিনের বৃষ্টিতে আগাম শীতকালীন সবজির কিছুটা ক্ষতি হতে পারে এমনটা আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 

নওয়া গ্রামের জুনেদ আহমদ জানান, প্রতি বছর শীতকালীন আগাম টমেটো চাষ করেন। গত বছর তিন বিঘা জমিতে আবাদ করে খরচ বাদে লাভ করেছিলেন ২ লাখ টাকা। এবারও লাভের আশায় টমেটো, শশাসহ শীতকালীন সবজির আবাদ করছেন প্রায় ৪ বিঘা জমিতে। বর্তমান বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে অনেকটা দুশ্চিন্তায় আছেন। মাঠে টমেটোর চারা লাগিয়েছেন বৃষ্টির পানি অপসারণ এর জন্য বর্তমানে কাজ করছেন। ২/১ দিনের মধ্যে আবহাওয়া ভালো না হলে দুশ্চিন্তা বেড়ে যাবে বলে জানান তিনি। এছাড়াও তার আশেপাশে আরও ১০/১২ জন টমেটো চাষি রয়েছেন। তারাও একই কথা বলেছেন। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এখনো শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে সবচেয়ে বেশি আগাম শীতকালীন সবজি চাষ হয়ে থাকে। বর্তমান বৃষ্টির জন্য শীতকালীন সবজি চাষিরা কিছুটা ক্ষতির মুখে পড়লেও আমন চাষিদের জন্য এই বৃষ্টি অত্যন্ত উপকারী বলে জানায় উপজেলা কৃষি অফিস। 


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী