জৈন্তাপুরে পূবালী ব্যাংক পিএলসি'র ২০৭তম উপশাখা উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পূবালী ব্যাংক পিএলসি'র ২০৭তম উপশাখা উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০১:১৪:৩২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পূবালী ব্যাংক পিএলসি'র ২০৭তম উপশাখা উদ্বোধন

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে পূবালী ব্যাংক পিএলসি'র ২০৭তম উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ অক্টোবর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা সদরে সিলেট-তামাবিল মহাসড়ক সংলগ্ন মা মার্কেটের দ্বিতীয় তলায় অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এই উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংক দরবস্ত শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে ও জৈন্তাপুর উপশাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক সিলেটের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক সিলেট পূর্বাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মোশাহিদুল্লাহ্, মৌলভীবাজার অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান ও সহকারী ব্যবস্থাপক উজ্জ্বল হাওলাদার। 

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও পরবর্তীতে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৬৫ বছর যাবৎ সুনামের সহিত বাংলাদেশের ব্যাংকিং খাতে গ্রাহকদের সেবা দিয়ে আসছে পূবালী ব্যাংক পিএলসি। 

তারা বলেন, জৈন্তাপুর উপজেলা পাথর, কয়লা আমদানি, মিল-কারখানা ব্যবসার জন্য বিনিয়োগবান্ধব একটি উপজেলা। এছাড়া পর্যটন খাতে এই উপজেলায় রয়েছে অপার সম্ভাবনা। এতে করে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধার্থে ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থ সুবিধাজনকভাবে গ্রাহকের নিকট পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে জৈন্তাপুর পূবালী ব্যাংক পিএলসি উপশাখা। 

এ সময় আমন্ত্রিত অতিথি ও স্টেকহোল্ডারদের পক্ষে বক্তব্য রাখেন, নূরুল আমিন কন্ট্রাক্টর, ইলিয়াস উদ্দিন লিপু, গোয়াইনঘাট মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন শিকদার, জৈন্তাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়া, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যমকর্মীসহ অন্যান্যরা।

শেষে মিলাদ ও দোয়া মাহফিলের পরে ফিতা কেটে উপশাখার উদ্বোধন করা হয়।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী