গোয়াইনঘাট সীমান্তে বিপুল পরিমাণ চো রাই পণ্য আ টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সীমান্তে বিপুল পরিমাণ চো রাই পণ্য আ টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০২:৩০:৩৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাট সীমান্তে বিপুল পরিমাণ চো রাই পণ্য আ টক

ছবি সংগৃহীত


বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাই পণ্য আটক করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ অন্যান্য স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। 

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির আওতাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী সোনাটিলা ও প্রতাপপুরসহ অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথক অভিযানে ৪৩,১৫০ কেজি (৮৬৩ বস্তা) ভারতীয় চিনি, ২৫৯২ পিস ভারতীয় মাইকেয়ার ক্রিম, ১৪৫৮ পিস সানগ্লাস, ৫৯টি শাড়ি, ৭৬৬ পিস গার্নিয়ার ফেস ওয়াশ, ৭৫ কেজি ইনস্ট্যান্ট চা, ১৪২ বোতল মদ, ৩৮০০ কেজি বাংলাদেশি রসুনসহ অন্যান্য পণ্য আটক করতে সক্ষম হয় বিজিবি। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৭ লক্ষ ১১ হাজার ৮শ টাকা। 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাই মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেয়া হবে।


জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী