শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসনের মত বিনিময়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসনের মত বিনিময়

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৫:১২:৪৯ পূর্বাহ্ন

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ওসমানীনগর উপজেলা প্রশাসনের মত বিনিময়

ছবি: নিজস্ব


হিন্দু ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিগ্নে পালন করতে ওসমানীনগরে পূজা উদযাপন পরিষদ, মন্ডপ কমিটির নেতৃবৃন্দর সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাশ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন মুবীন, থানার অফিসার ইনচার্য রাশেদুল হক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, সাধারণ সম্পাদক শংকর সেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, উপজেলা এল.জি.ইডি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা কর্মকর্তা জয়তি দত্ত, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সুহেল আহমদ, আনছার ও ভি.ডিপি কর্মকর্তা আবু সাইদ, খাশিকাপন পল্লী বিদ্যুৎ অফিসের ডি.জিএম নাইমুল ইসলাম। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে কর্মরত সুব্রত সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং  সার্বজনীন ও ব্যাক্তিগত ৩৯ টি পূজা মন্ডপের দ্বায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দূর্গাৎসব নির্বিগ্নে পালনে আইনশৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরশনসহ প্রতিটি মন্ডপ ‘ক্লোজড সার্কিট ক্যামেরা’ সিসি ক্যামেরার আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী