তোরাবের পরিবারের সাথে দেখা করলেন ফয়জুল করীম
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

তোরাবের পরিবারের সাথে দেখা করলেন ফয়জুল করীম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৬:৫০:২৪ পূর্বাহ্ন

তোরাবের পরিবারের সাথে দেখা করলেন ফয়জুল করীম

ছবি:সংগৃহীত


সিলেটে চাত্র-জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিক আবু তাহের মো. তোরাবের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

বুধবার (২ অক্টোবর) বিকালে মহানগরের যতরপুরে তোরাবের বাসায় যান তিনি।

সাক্ষাৎকালে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। একই সাথে হত্যাকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় কাজ করবে। নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে, এখনো কিছু বলা যাচ্ছে না। রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে জামাতে সাথে এক হয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো র‍য়ে গেছে। মানুষ এখনো মুক্তি পায় নি। আমরা চাই জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী