জকিগঞ্জের ইছামতি মাদ্রাসায় মীলাদুন্নবী উপলক্ষে মুবারক র‌্যালি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

জকিগঞ্জের ইছামতি মাদ্রাসায় মীলাদুন্নবী উপলক্ষে মুবারক র‌্যালি

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৭:২৭:৪৫ পূর্বাহ্ন

জকিগঞ্জের ইছামতি মাদ্রাসায় মীলাদুন্নবী উপলক্ষে মুবারক র‌্যালি

ফাইল ফটো


পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার হাবীবিয়া ছাত্র সংসদ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে মুবারকর্্যালি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। 

বুধবার বাদ জোহর ঐতিহ্যবাহী ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা প্রাঙ্গন হতে হাজারো ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা) এর শানে বিভিন্ন কালজয়ী নাত গেয়ে মুবারক র‌্যালিটি সিলেট-জকিগঞ্জ মেইন রোড হয়ে কালীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ গলিপথ প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এর আগে দুপুর ১২টা থেকে ইছামতি মাদরাসা মসজিদে র‍্যালীপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইছামতি কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা লতিফ শামীমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনা টিভির উপস্থাপক মুফতি মাওলানা বেলাল আহমদ, ইসলামি বক্তা মাওলানা আব্দুল আহাদ জিহাদী, মানিকপুর ইউনিযন আল-ইসলাহ'র সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দীন তাপাদার, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত।

হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসাইন আইমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট পূর্বজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুকিত, আবু সুফিয়ান ও আলীম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু হানিফ নায়িম, আল-ইসলাহ নেতা আহমদ সিদ্দিক চৌধুরী হাসান, মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, তালামীয নেতা জামাল আহমদ, মিছবাহ উদ্দিন চৌধুরী, মাজহারুল ইসলাম চৌধুরী, আখতারুজ্জামান প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী