লংলাখালে গোচারণ ভূমি জবর দখল পরিদর্শনে উপসহকারী ভূমি কর্মকর্তা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

লংলাখালে গোচারণ ভূমি জবর দখল পরিদর্শনে উপসহকারী ভূমি কর্মকর্তা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০২/১০/২০২৪ ০৮:১৮:৫৫ পূর্বাহ্ন

লংলাখালে গোচারণ ভূমি জবর দখল পরিদর্শনে উপসহকারী ভূমি কর্মকর্তা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখাল গ্রামের গোচারণ ভূমি জবর দখলের অভিযোগে সরেজমিন পরিদর্শন করেছেন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা। এ বিষয়ে লংলাখাল গ্রামবাসী ইউনিয়ন ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। বুধবার ২ অক্টোবর দুপুরে গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কামনাশীষ দাস।

জানা যায়,লংলাখাল,খুরি,মনরতল তিন মৌজার ১ নং খতিয়ানের এক নং দাগে গত ২০ বছর পূর্বে পিয়াইন নদীর বুকে চর জমে গোচরণ ভূমিতে পরিণত হয়।যেখানে গ্রামবাসী তাদের গবাদি পশুর লালন পালন করে আসছে। এমনকি এই গোচারণভূমিতে গবাদি পশু লালন পালন করে গ্রামবাসী পবিত্র কোরবানির ঈদে পশু বিক্রি করে আর্থিক মুনাফা করে থাকেন। এই গোচারণ ভূমির উপরে নির্ভর করে গ্রামের সিংহ ভাগ মানুষের জিবীকা। কিন্তু বিগত বছর থেকে গ্রামের কিছু প্রভাবশালী অসাধু ব্যক্তিগণ অবৈধভাবে বালু বিক্রির  মাধ্যমে বিলীন করা হচ্ছে গ্রামের নিম্নআয়ের মানুষের বাড়ি ঘর। যারা তাদের ভয়ে মুখ খুলে কাউকে কিছু বলতে পারছে না।এমনকি গোচারণ ভূমি জবরদখল করে যার যার দখলে নিয়ে যাচ্ছেন।

অসহায় গ্রামবাসী বাধ্য হয়ে উপজেলা প্রশাসন,জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে পরিদর্শন শেষে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা কামনাশীস দাস বলেন,গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজ আমি সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি।এই জায়গা ১ নং খতিয়ানের ১ নং দাগ যা শ্রেণী পরিবর্তন, জবর দখল ও অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করা বা লীজ দেওয়ার কারো কোন এখতিয়ার নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী