সাকিব কে প্রা প্য সম্মান দেওয়া দরকার : সিলেট ইমরুল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

সাকিব কে প্রা প্য সম্মান দেওয়া দরকার : সিলেট ইমরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১০:০৯:২২ পূর্বাহ্ন

সাকিব কে প্রা প্য সম্মান দেওয়া দরকার : সিলেট ইমরুল

ছবি:সংগৃহীত


ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে টেস্ট থেকে বিদায় নিতে চান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন পর্যন্ত এর কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বাংলাদেশের আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস মনে করেন, ব্যক্তিগত বা রাজনৈতিক ক্যারিয়ারে সাকিব যাই করুক না কেন একজন বিশ্বমানের ক্রিকেটার হিসেবে সাকিবকে প্রাপ্য সম্মান দেওয়া দরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেটে ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজদের প্রতিষ্ঠান 'এমকেএস' স্পোর্টসের আউটলেট উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

ইমরুল বলেন, সাকিব আল হাসান নিঃসন্দেহে বাংলাদেশের সেরা খেলোয়ার। তার অভাব পূরণের নয়। যেকোন খেলোয়ার দেশের মাটিতে তার শেষটা দেখতে চান। সাকিবও তার ঊর্ধ্বে না। সাকিব ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনে কি করেছে সে বিষয়ে আমি কথা বলতে চাই না। একজন খেলোয়াড় হিসেবে সাকিব দেশকে অনেক কিছু দিয়েছে। সেজন্য তার প্রাপ্য সম্মানটুকু তাকে দেওয়া দরকার।

বাংলাদেশ জাতীয় দলের আরেক সাবেক তারকা ব্যাটসম্যান রাজিন সালেহ বলেন, সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। সাকিবের বিকল্প সাকিবই। তার জায়গা কেউ দখল করতে পারবে না। তবে দেশের মাটিতে শেষ টেস্ট খেলার যে ইচ্ছ তা পূরণের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এর আগে সিলেটের জিন্দাবাজারের একটি শপিং মলে উদ্বোধন করা হয় ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজদের ক্রিকেট সামগ্রীর প্রতিষ্ঠান 'এমকেএস' স্পোর্টসের আউটলেট। এতে উপস্থিত ছিলেন, ইমরুল কায়েস, রাজিন সালেহসহ স্থানীয় খেলাপ্রেমী। 

ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে আচমকা টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই তিনি এই সংস্করণের শেষ ম্যাচ খেলেছেন বলে জানান। আর টেস্ট থেকে বিদায় নিতে চান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে।

তবে সেজন্য তিনি নিরাপত্তা নিশ্চিত করাসহ কিছু শর্ত দিয়েছেন। এখন পর্যন্ত সেই শর্ত পূরণের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে কানপুর টেস্টকেই সম্ভাব্য শেষ লাল বলের ম্যাচ মনে করা হচ্ছে সাকিবের!

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী