ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বহিষ্কার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বহিষ্কার

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ০২/১০/২০২৪ ১০:২১:৪১ পূর্বাহ্ন

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বহিষ্কার

ছবি: নিজস্ব


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেটের ওসমানীনগরে বিএনপির এক নেতাকে বহিষ্কার একই সাথে দুই জনের পদ স্থগিত করা হয়েছে। বুধবার সিলেট জেলা বিএনপির দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র গঠনতন্ত্র মোতাবেক ওসমানীনগর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আলী আছগর ফয়েজের যুগ্ম সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও দলীয় ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে ওসমানীনগর উপজেলা বিএনপির সুপারিশক্রমে উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন ও সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইমরুল হাসান চৌধুরীর দলীয় পদ স্থগিত করা হয়েছে।

সেই সাথে কেন আরো কঠোরভাবে সাংগঠনিক ব্যাবস্থার সুপারিশ করা হবে না তা সাত দিনের মধ্যে আপনাদের সবার স্বপক্ষে কোন বক্তব্য থাকলে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আদিষ্ট হয়ে অবহিত করা হলো

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী