বালাগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

বালাগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো. আব্দুস শহিদ, বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ১০:১২:০৪ পূর্বাহ্ন

বালাগঞ্জে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিক্ষকদের মানববন্ধন ছবি:সংগৃহীত


বালাগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছেবুধবার (২ অক্টোবর) বিকেলে বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারণ করতে হবে। শিক্ষকদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর। আর এই মানুষ গড়ার কারিগরদের সাথেই বারবার বৈষম্য করা হয়। 

বক্তারা বলেন- শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকাগারের কান্ডারী। আমাদের বিশ্বাস, নোবেলবিজয়ী অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে নিরাশ করবেন না।

মানববন্ধন শেষে তারা বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর প্রেরণ করেন। বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন। 

স্মারকলিপি প্রদান পূর্ব মানববন্ধনে বক্তৃতা করেন প্রধান শিক্ষক মো. আব্দুছ ছত্তার, মো. আতাউর রহমান, মো. আশিদ আলী, সন্তোষ চক্রবর্তী, ইলিয়াস শাহ, মো. লায়েক মিয়া, মো. রুহুল আমিন, সঞ্জীব দাস, আব্দুল হাকিম, আব্দুল হান্নান, সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সঞ্জয় দাস, অনন্ত চন্দ্র দাস, বিপ্লব চন্দ্র দেবনাথ, শুধাংশু চক্রবর্তী, জালাল আহমদ, দিপংকর দাস, ফুজেল আহমদ, উজ্জ্বল কুমার দাস, তোফায়েল আহমদ, মো. আতিকুর রহমান গোলাপ, শিল্পী রাণী দে, মোমেনা বেগম, আবিদা সুলতানা, নাজমীন নাহার বেগম, বিউটি চক্রবর্তী, সুমনা চক্রবর্ত্তী, ফারজানা আক্তার মুক্তা, শেলী দত্ত, নুরুল আলম রুমন, টুম্পা রানী দাস, ফাতেহা বেগম, মায়া রানী বিশ্বাস, উত্তম কুমার দাস, প্রদ্যুন্ন দাস, নিউটন দাস, অমিত দাস প্রমুখ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী