গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আ টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আ টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০১:২৮:১৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আ টক


বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়েছে। 

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাবুরবাঁক নামক স্থানে অভিযান চালায় বিজিবি। উপজেলার সংগ্রাম বিওপি ক্যাম্পের টহল দল উক্ত স্থানে নদী থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ব্র্যান্ডের ৬ হাজার ৪৮০ পিস জনসন বেবি শ্যাম্পু, ৬ হাজার ৪৩৫ পিস মেনলর ক্রিম ও ১১ হাজার ৪৬৬ পিস ক্লপ জি ক্রিম উদ্ধার করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত ভারতীয় কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য ৭১ লক্ষ ৮১ হাজার ৪০০ টাকা।

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি।

তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়েছে। আটক করা পণ্যসমূহ স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে। 

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী