বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০১:৫৩:২৮ পূর্বাহ্ন

বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি


মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হওয়া বৃষ্টির কারণে সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (২ অক্টোবর) কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়, সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন সিলেট বিভাগ ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়বে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

আর সারিগোয়াইন, খোয়াই, কংস, ভুগাই ও ধলাই নদীর পানি কমছে। অন্যদিকে যাদুকাটা, মনু ও সোমেশ্বরী নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আগামী তিনদিন সিলেট বিভাগের এসব নদীর পানি বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানানো হয় বন্যার পূর্বাভাসে।

এছাড়া বুলেটিনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী ও হালদা নদীর পানি কমছে, ফেনী ও সাঙ্গু নদীর পানি স্থিতিশীল আছে। অন্যদিকে মুহুরী ও মাতামুহুরী নদীর পানি বাড়ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন চট্টগ্রাম বিভাগ ও এর সংলগ্ন উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর ফলে চট্টগ্রাম বিভাগের এসব নদীর পানি বাড়তে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। আর রাজশাহী বিভাগের গঙ্গা নদীর ও তার ভাটিতে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন গঙ্গা-পদ্মা নদীর পানি ধীর গতিতে বাড়তে পারে এবং পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে, তবে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যার পূর্বাভাস বলছে, রংপুর বিভাগের ব্রহ্মপুত্র ও তার ভাটির যমুনা নদীর পানি কমছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় পর্যন্ত এসব নদীর পানি কমতে পারে। তবে পরবর্তী চার দিন ধীর গতিতে বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। ওই বিভাগের তিস্তা নদীর পানি স্থিতিশীল আছে, অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি কমছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৩ দিন এসব নদীর পানি আরও কমতে পারে।

আর দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানানো হয় বুলেটিনে।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী