ছবি: ওসমানীনগর প্রতিনিধি
সিলেট-২ (বিশ্বনাথ /ওসমানীনগর ) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান ও পানি উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা ২০২০ সালের ০৯ ডিসেম্ভর সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামে একটি মেঘা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে গ্রামটি পরিদর্শন করেন। আড়াই বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনো প্রকল্পের কোন কাজ হয়নি।
জানাযায়, উপজেলার বল্লভপুর গ্রামটি নিতান্ত অবহেলিত। গ্রামের বেশির ভাগ মানুষের পেশা হচ্ছে কৃষি এবং মৎস্য। হাওর আর নদী বেষ্টিত গ্রামটি অবকাঠামো দিক দিয়ে একেবারে পিছিয়ে রয়েছে। বর্ষায় নৌকা এবং শুকনো মৌসুমে পায়ে গন্তব্য পৌছাতে হয় গ্রামের মানুষকে।
স্থানীয় নির্বাচন থেকে শুরু করে সকল নির্বাচনে গ্রাম নিয়ে প্রার্থীদের প্রতিশ্রুতি থাকে ব্যাপক, কিন্তু বাস্তবে তার কিছুই হয়নি। স্থানীয় সংসদ সদস্য মোকাব্বির খান মেঘা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সেখানে উপস্থিত হলে গ্রামের মানুষের দুঃখ দূর্দশা দেখে আপসোস করেন এবং একাধিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করার লক্ষ্যে একাধিক পথ সভায় প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। এ কারনে গ্রামবাসিও তাকে সাধু বাদ জানান। কিন্তু এখনো এসবের কোন ফলাফল পায়নি গ্রাম বাসি।
এব্যাপারে গ্রামের একাধিক বাসিন্দা জানান , এমপি মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ এখানে এসে যে তাড়াহুড়ো করেছিলেন তাতে মনে হয়েছে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। কিন্তু সময় অতিবাহিত হলেও কোন কাজ হয়নি।
পশ্চিম পৈলনপুর ইউপি সদস্য ১ নং ওয়ার্ড বল্লভপুর গ্রামের বাসিন্দা বাজিদ আহমদ’র কাছে মেঘা প্রকল্পের ব্যাপারে জানতে চাইলে তিনি বলে, ২০২০ সালে প্রতিশ্রুতি দেওয়া প্রকল্পের কোন কাজ গ্রামে হয়নি। বল্লভপুর গ্রাম নিয়ে জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলে কোন কাজ করেননি।
এ ব্যাপারে সংসদ সদস্য মোকাব্বির খানের কাছে জানতে চাইলে তিনি বলেন ,বল্লভ পুরের মেঘা প্রকল্পের কাজের জন্য মন্ত্রী এবং সরকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হচ্ছে।ইতিমধ্যে তারা প্রকল্পটি পরিদর্শন করেছেন।খুব তাড়াতাড়ি প্রকল্পটির বাস্তবায়ন করা হবে।
এস.ডি




