ওসমানীনগরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৩:৩২:৫২ পূর্বাহ্ন

ওসমানীনগরে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে জাতীয় পরিচয় পত্র (স্মার্ট) কার্ড বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ০৩ অক্টোবর সকাল ১০ ঘটিকায় উপজেলার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট কার্ড বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অনুপমা দাসের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আলী আজমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম খান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

২০০৭ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত উপজেলার ০৮ টি ইউনিয়নের নাগরিকদের  স্মার্ট কার্ড বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়। আজ থেকে বিদ্যমান লেমিনেটেড জাতীয় পরিচয়পত্রের বদলে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। স্মার্ট কার্ড বিতরণের সময় কার্ডধারীদের ১০ আঙুলের ছাপ এবং চোখের আইরিশ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে। পরবর্তীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উপজেলার ০৮ টি ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

জানা গেছে, উপজেলার তাজপুর ইউনিয়নে ৩ থেকে ৮ অক্টোবর, দয়ামীর ইউনিয়নে ৯ থেকে ১৭ অক্টোবর, উছমানপুর ইউনিয়নে ১৮ থেকে ২৩ অক্টোবর, সাদিপুর ইউনিয়নে ২৪ থেকে ২৯ অক্টোবর, গোয়ালা বাজার ইউনিয়ন ৩০ অক্টোবর থেকে ০৩ নভেম্বর, উমরপুর ইউনিয়নে ৪ থেকে ৭ নভেম্বর, পশ্চিম পৈলনপুর ইউনিয়নে ৮ থেকে ১০ নভেম্বর, বুরুঙ্গা বাজার ইউনিয়নে ১১ থেকে ১৩ নভেম্বর বিতরণ করা হবে। এছাড়া যারা সময় মত নিতে না পারবে পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে নেওয়া যাবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী