শাবিতে ভর্তি কার্যক্রম শুরু, দিতে হচ্ছে ডোপ টেস্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

শাবিতে ভর্তি কার্যক্রম শুরু, দিতে হচ্ছে ডোপ টেস্ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ০১:৫৪:৪১ পূর্বাহ্ন

শাবিতে ভর্তি কার্যক্রম শুরু, দিতে হচ্ছে ডোপ টেস্ট

ছবি: সংগ্রহীত


স্নাতক প্রথমবর্ষে ২০২২-২৩ সেশনে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এতে শিক্ষার্থীদের ডোপ টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয় পরীক্ষা করে ভর্তি করানো হচ্ছে। রোববার (২৭ আগস্ট) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ ভর্তি কার্যক্রম শুরু হয়।


এদিন সকালে ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন।


ভর্তি কার্যক্রমের বিষয়ে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম বলেন, এবারের ভর্তি কার্যক্রম তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে। প্রতিদিন তিন ধাপে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।


চূড়ান্ত ভর্তিতে শিক্ষার্থীদের ১২ হাজার ২৫০ টাকা করে জমা দিতে হবে।


এদিকে প্রথম দিন রোববার সকালে আর্কিটেকচার, সিইই, সিইপি ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।


দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিএমবি, সিএসই, জিইবি, এমইই। বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইইই, জিইই ও ওশেনোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।


দ্বিতীয় দিন সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এফইটি, আইপিই, গণিত, পিএমই বিভাগ। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নৃবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।


সর্বশেষ মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলা, অর্থনীতি, লোকপ্রশাসন বিভাগ। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত পলিটিক্যাল স্টাডিজ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী