সমৃদ্ধ গোয়াইনঘাট বিনির্মাণে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

সমৃদ্ধ গোয়াইনঘাট বিনির্মাণে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩/১০/২০২৪ ০৬:৪৬:১৮ পূর্বাহ্ন

সমৃদ্ধ গোয়াইনঘাট বিনির্মাণে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

ছবি : ফাইল ফটো


উত্তর সিলেটের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদের উদ্যোগে উপজেলার সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সমৃদ্ধ গোয়াইনঘাট বিনির্মাণ শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২ টায় গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর আয়োজনে উপজেলার সাধারণ শিক্ষার্থীদের নিয়ে "ছাত্র সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর সঞ্চলনায় 'আগামীর সমৃদ্ধ গোয়াইনঘাট বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয়' শীর্ষক "ছাত্র সমাবেশ" - এ বক্তারা গোয়াইনঘাটের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেছেন।

ছাত্র সমাবেশে উপজেলার শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, পর্যটন, খনিজ সম্পদ, নাগরিক সেবাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্রাফট ইন্সট্রাকটর ইমরান রিয়াজ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি সাদিক আহমদ রুবেল, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বাহার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান দৌলত, নাদিম মাহমুদ, নাজমুস ফাহিম, শিক্ষক নুরুল হুদা, নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী তুষার, নাদিম হাসান, খয়রুল আমিন, আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক মিসবাহ আল মামুন, রাকিব হোসাইন, আল  আমিন, আরিফ, প্রচার সম্পাদক মামুন আহমদ।

উপস্থিত ছিলেন ইকবাল সাইলুজ, সজীবুর, শাহ জামান, জাকারিয়া, জুবের, ইমরান, রাজু, এহসান, সজীব, রাসেল, নাহিদ, সাইদুল, কামরুল, মামুন, জুবায়ের, আরিফ, মুস্তাফিজ, তারেক, সাদিক, শিমুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী