ছবি:সংগৃহীত
কানাইঘাট রাজাগঞ্জ ইউনিয়নে অবস্থিত সুরমা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিদ মিয়াসহ আরো ৩ শিক্ষককে এলাকার কতিপয় কিছু কুচক্রী মহল কর্তৃক হেনস্থার প্রতিবাদে কানাইঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বুধবার বিকেল ৩টায় এক জরুরী সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় ।
সমিতির সভাপতি এখলাছে এলাহীর সভাপতিত্বে ও সচিব এনামুল হকের পরিচালনায় সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে শিক্ষকদের হেনস্থাকারী কুচক্রী মহলের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবী জানানো হয় এবং এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন- কানাইঘাট বড়চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, বীরদল এন.এম একাডেমীর প্রধান শিক্ষক মাহবুবুল হক, বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সুরতুন নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন, কানাইঘাট পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, ঝিঙ্গাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ও ছোটদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন।
জৈন্তাবার্তা / সুলতানা




