সিলেটে ২১ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রে.ফ.তা.র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সিলেটে ২১ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রে.ফ.তা.র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০৯:৫১:২২ পূর্বাহ্ন

সিলেটে ২১ মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রে.ফ.তা.র

ছবি:সংগৃহীত


সিলেটে ৬টি সাজাসহ ২১টি মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শুক্রবার দুপুর দেড়টায় নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি বন্দরবাজার পুরানলেন এলাকার মৃত হাজী মোঃ ওসমান আলীর ছেলে মোঃ ইয়াসিন ওসমান (৮০)। তিনি ওসমানগনি (প্রাঃ) লিঃ এর সত্ত্বাধিকারী।

জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ শাহরিয়ার আলমের দিক-নির্দেশনায় এসআই মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম  এসএমপির কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাটস্থ কাঁচাবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তিনি ৬টি মামলায় সাজা পরোয়ানাসহ ২১টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।এসএমপি মিডিয়া শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী