বিয়ানীবাজারে অ পহৃত কিশোরী সিলেটে উদ্ধার, যুবক গ্রে প্তার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

বিয়ানীবাজারে অ পহৃত কিশোরী সিলেটে উদ্ধার, যুবক গ্রে প্তার

শহিদুল ইসলাম সাজু, বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৫/১০/২০২৪ ০২:৫১:৫২ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে অ পহৃত কিশোরী সিলেটে উদ্ধার, যুবক গ্রে প্তার

ছবি সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার থেকে অপহরণ করে নিয়ে যাওয়া এক কিশোরীকে (১৭) অপহরণের প্রায় তিন সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাতে সিলেট নগরীর শাহপরান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় তাওহিদ হোসেন ইমন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার তাওহিদ হোসেন ইমন সিলেট নগরীর শাহপরান থানার ধলইপাড়ার সুরমা গেট এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত কিশোরীর বাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে। গত ১০ সেপ্টেম্বর ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তৎপরতা চালাতে শুরু করে পুলিশ। সর্বশেষ শুক্রবার তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত কিশোরীর অবস্থান শনাক্ত করে বিয়ানীবাজার থানার ওসি মো. এনামুল হক চৌধুরীর নির্দেশে এসআই আব্দুর রহিম একটি টিম নিয়ে এসএমপির শাহপরান থানা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করেন এবং তাওহিদ হোসেন ইমনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেন। উদ্ধারের পর অপহৃত কিশোরীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত যুবককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া অপহৃত কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, শুক্রবার বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে জামাল উদ্দিন (৪৮) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জামাল উদ্দিন উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামের মৃত ফখর উদ্দিনের ছেলে। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার এসআই আসাদ উদ্দিন।

জৈন্তা বার্তা / আরআর



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু