সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৬:৫৫:২৩ অপরাহ্ন

সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক কারখানা বন্ধ

সংগৃহীত


ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ এবং অন্যায়ভাবে ছাঁটাই বাতিলের তিন দফা দাবিতে আজ বুধবারও অস্থিরতা বিরাজ করছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে। দাবি আদায়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশকিছু কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। চলমান এই পরিস্থিতিতে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে এলে দীর্ঘ সময় ঢাকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। সকালে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড়ে বিভিন্ন কারখানার শ্রমিকরা হাজিরা দিয়েই সড়কে নেমে আসেন। তারা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মুখোমুখি অবস্থান নেন। পরে দুপুরে মধ্যাহ্নবিরতিতে শ্রমিকরা বাড়ি ফিরে গেলে ওই এলাকার পরিস্থিতি শান্ত হয়।

এদিকে সকালে আশুলিয়ার নরসিংহপুরে শারমিন গ্রুপ, হা-মীম গ্রুপ, সেতেরা গ্রুপ, জামগড়ায় ফ্যাশন ফোরাম, শিমুলতলায় নাভা নীট কম্পোজিট এবং এনভয় গ্রুপের শ্রমিকরা কারখানায় হাজিরা দিয়েই কর্মবিরতি শুরু করেন। এমন পরিস্থিতিতে ছয়তলা জামগড়া এলাকার ইয়াগী বাংলাদেশ এবং গোরাট এলাকার ডেবোনিয়ার ও হলিউড গার্মেন্টসে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে সবকটি কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা একযোগে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

অন্যদিকে কুমকুমারী এলাকায় ‘এমকে অ্যাপারেলস’ নামের একটি তৈরি পোশাক কারখানায় বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তছনছ করে বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইসমাইল হোসেন বলেন, এভাবে চলতে থাকলে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কমে যাবে এবং বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নেবেন। চলমান অস্থিরতার কারণে আমাকে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে আমরা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ব।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে। তবে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু