কানাইঘাটে ভারতীয় চিনি ও টায়ারসহ একজন গ্রেফতার
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

কানাইঘাটে ভারতীয় চিনি ও টায়ারসহ একজন গ্রেফতার

আব্দুন নূর, কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৮/২০২৩ ১১:২৩:৩২ পূর্বাহ্ন

কানাইঘাটে ভারতীয় চিনি ও টায়ারসহ একজন গ্রেফতার

ছবি: সংগৃহীত


কানাইঘাট পৌরসভার দলইমাটি গ্রামে থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১৫ বস্তা ভারতীয় চিনি ও ৪৬টি ভারতীয় সিএনজি গাড়ীর টায়ার সহ জাকারিয়া আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে।

থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানান, থানা পুলিশের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর আলোকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর দেড়টার দিকে থানা পুলিশের একটি টিম দলইমাটি গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র মোঃ জাকারিয়া (৪৫) এর বসত বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে জাকারিয়া আহমদের বসত ঘরের একটি কক্ষ থেকে ভারতীয় চোরাই ১৫ বস্তা চিনি ও সিএনজি গাড়ীর ভারতীয় ৪৬টি টায়ার সহ জাকারিয়া আহমদকে আটক করা হয়।

থানার ওসি আরো বলেন, গ্রেফতারকৃত মোঃ জাকারিয়া একজন চিহ্নিত চোরাকারবারী বলে আমরা জানার পর তার বাড়িতে অভিযান পরিচালনা করে উপরোক্ত মালামাল জব্দ করেছি। অভিযানের বিষয়টি সিলেটের পুলিশের ডিআইজি স্যার ও এসপি স্যারকে জানানো হয়েছে। তিনি আরো বলেন, থানা পুলিশের পক্ষ থেকে চোরাচালান বিরোধী অভিযান ব্যাপক জোরদার করা হয়েছে। চোরাচালানের সাথে যারাই জড়িত থাকবে তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত মোঃ জাকারিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

অপরদিকে গতকাল রবিবার বিকেলে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান সন্দেহে বেশ কয়েকটি গরু বোঝাই ৪টি পিকআপ গাড়ী আটক করে থানায় নিয়ে আসে।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী