সিলেটে ৩ গাড়ি ভারতীয় চিনি জব্দ!
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সিলেটে ৩ গাড়ি ভারতীয় চিনি জব্দ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৮/০৮/২০২৩ ০৭:৫৬:৫১ পূর্বাহ্ন

সিলেটে ৩ গাড়ি ভারতীয় চিনি জব্দ!

ছবি: সংগৃহীত


সিলেটের আম্বরখানায় ৩ গাড়ি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভোর ৪টায় আম্বরখানা গোল্ডেন টাওয়ারের আন্ডারগ্রাউন্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৪০ বস্তা ভারতীয় চিনি চালান জব্দ করে পুলিশ। সিলেটে ৩ গাড়ি ভারতীয় চিনি জব্দ!

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মঈন উদ্দিন সিপন। ওসি মঈন উদ্দিন সিপন বলেন, পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গাড়িসহ চিনি জব্দ করে।  ঘটনাস্থল থেকে পিকাপ চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায় তাদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ( ২৭ আগস্ট) দুপুর সিলেটের কানাইঘাট পৌরসভার দলইমাটি গ্রামে থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ১৫ বস্তা ভারতীয় চিনি ও ৪৬টি ভারতীয় সিএনজি গাড়ীর টায়ার সহ জাকারিয়া আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে।

এর আগে ২৪ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত দলইপাড়া এলাকায় থেকে ৪০ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক করেছে পুলিশ।

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী