মিয়ানমার থেকে ৫৮ জন জেলেকে ফেরত আনলো কোস্টগার্ড
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

মিয়ানমার থেকে ৫৮ জন জেলেকে ফেরত আনলো কোস্টগার্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৪ ০৮:৫৪:২৪ পূর্বাহ্ন

মিয়ানমার থেকে ৫৮ জন জেলেকে ফেরত আনলো কোস্টগার্ড

ছবি: সংগৃহীত


মিয়ানমার নৌ-বাহিনীর হাতে আটক থাকা ৬টি মাছ ধরার বোটসহ ৫৮ জন জেলেকে ফেরত দেশে ফেরত এনেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ও লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গত ৬ অক্টোবর টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপ জেটি ঘাট থেকে ৬টি মাছ ধরার ট্রলারে ৫৮ জন জেলে গভীর সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যায়। এরপর ৯ অক্টোবর সেন্টমার্টিন থেকে দক্ষিণ-পূর্ব দিকে বঙ্গোপসাগরে মাছ ধরা অবস্থায় ভুলবশত তারা মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। এসময় দেশটির নৌ-বাহিনীর টহলরত একটি স্পিডবোট থেকে ট্রলারগুলোকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে ৩ জন জেলে গুলিবিদ্ধ হন, এরমধ্যে একজন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে মিয়ানমার নৌ-বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ আটক করে নিয়ে যায়।

তিনি জানান, এসময় বঙ্গোবসাগরে টহলরত কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন বিষয়টি জানতে পারলে মিয়ানমার নৌ-বাহিনীর টহলরত জাহাজের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে আটক হওয়া জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুর ২টায় একটি ট্রলারসহ ১১জন জেলে (১ জন মৃত) কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সহায়তায় শাহপরী দ্বীপ জেটি ঘাটে এসে পৌঁছায়। অপর ৫টি ট্রলার ৪৭ জন জেলেসহ বিসিজিএস তাজউদ্দিনের কাছে হস্তান্তর করা হলে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরববারহ করা হয় এবং কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীতে সবাইকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু
সিলেটে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী